Posts

Showing posts from September, 2023

দামা

                                                               দামা   ডঃ পি.কে. দাস ইন্টরকম উঠিয়ে ডায়াল করেন। ওপাশ থেকে করুণা সিং জিজ্ঞাসা করে – ‘ইয়েস স্যর?’ -‘আর ক’জন রোগী বাকি রয়েছে?’ -‘দু’জন স্যর।‘ -‘পুরোনো কেস?’ -হ্যাঁ স্যর।‘ পি.কে. ঘড়ি দেখেন। হোপফুলি দেড়টার মধ্যে রোগী দেখা শেষ করে বেরোতে পারবেন। বিকেলে আজ আর বসবেন না চেম্বারে। বিকেলের অ্যাপয়েন্টমেন্টগুলো রিসিডিউল করা হয়ে গেছে। সাধারণত বেলা দু’টো-আড়াইটের আগে রোগী দেখা শেষ হয় না। আজ হচ্ছে। কারণ প্রথম থেকেই অন্যদিনের চাইতে কম সময় নিয়ে প্রত্যেক রোগীকে দেখেছেন ডাক্তারবাবু। এটা তাঁর স্বভাববিরুদ্ধ। গতকাল বীরু ফোন করেছিল। সে দিল্লি এসেছে। জিজ্ঞাসা করছিল – দেখা হতে পারবে কি না। -‘কোথায় উঠেছিস তুই?’ -‘কালিবাড়ি গেস্ট হাউসে।‘ -...