Posts

Showing posts from January, 2023

শাপমোচন

                                                                              -        ‘জীবন নিয়ে কী করবি ভাবতে ভাবতে যা যা করা উচিত নয় সেইসব করে চলেছিস।‘ -        ‘মেজমামা তুমিও!’ মেজমামা অংশুমানের দিকে তাকিয়ে রইলেন। কেমন চিমসাড়ে চেহারা হয়েছে। মুখাবয়ব অপরিচ্ছন্ন। চোখের নিচে কালির আভাস। অংশুমান আরো কিছু বলবে, এই আশায় অপেক্ষা করেন মেজমামা। চুপচাপ কাটে বেশ কিছুক্ষণ । হঠাৎ উঠে দাঁড়ায় অংশুমান। কিছু না বলে চলে যায়। হাতের বইটা নামিয়ে , চশমা খুলে টেবিলের ওপর রেখে কনুইয়ে ভর দেয়া ডানহাতের তর্জনী দিয়ে থুতনি চুলকোন মেজমামা। মাথাটা খালি লাগছে। অংশুকে নিয়ে সবাই চিন্তিত। মিতু এসেছিল দু ’ দিন আগে। কান্নাকাটি করে গেছে । আর বলেছে – ‘ মেজদা , তুমিই ওর মাথাটা খেয়েছ ! ’ শিশু বয়সেই বোঝা গিয়েছিল – অংশু ব্র...

বাঁধনি

                                                                              কালু কুকুরটা সমানে ডেকে চলেছে। আকাশের দিকে মাথাটা তুলে ধরে একটানা কু-উ-উ-উ শব্দে বাতাসকে চিরে দিচ্ছে, প্রবল আর্তস্বরে, আজ তিনদিন ধরে, থেকে থেকে। যেন ঈশ্বরের কাছে ফরিয়াদ জানাচ্ছে। ঈশ্বর এবং আল্লা – দু’জনার দরবারই নাকি আকাশপানে। উমাবেনের বুক ধড়ফড় করে। উমাবেন শুনেছেন – কুকুরের কান্না খুব অলুক্ষুণে। আর কত সর্বনাশের আগাম সংবাদ দিচ্ছে কালু ! গত তিনদিন ধরে উমাবেনের সমস্ত সত্তা আলোড়িত করে যে ভুমিকম্প হচ্ছে, হাড়ে-মজ্জায় যেভাবে চূর্ণ-বিচূর্ণ হচ্ছেন তিনি – এই যন্ত্রণা থেকে পরিত্রাণ অসম্ভব জেনেও উমাবেন উঠে গিয়ে রুটির ডাব্বা খোলেন। এক টুকরো বাসি বাখরি পড়ে আছে। সেটি হাতে করে ওট...