আমি প্রণতি চক্রবর্তী আমি প্রণতি চক্রবর্তী। বয়স এখন বাহাত্তর। এই বয়সে এসে জীবনের পেছনদিক দিনের অনেকটা সময় জুড়ে থাকে। কত কথা মনে পড়ে। এখন আর তখনের মধ্যে পার্থক্য বিস্তর। এ যেন এক অন্তবিহীন পথ পেরিয়ে আসার গল্প। অন্তবিহীন পথ পেরিয়ে নিজের কাছে ফিরে আসার গল্প। ধর্মনগরে জন্ম। সেখানেই বড় হওয়া। বাবা গার্লস ইশকুলের ইংলিশের শিক্ষক ছিলেন। খুব ভাল পড়াতেন বলে নামডাক ছিল। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। স্কুলের লাগোয়া সরকারি কোয়ার্টারে দুই বোন, অলি আর মলি, এক ভাই প্রবাল, বড় হয়েছি। বাড়িতে বাবা আমাদের যত্ন করে পড়াতেন। কেরানি আর মাস্টার, এবং হাতে গোনা কয়েকজন বিভিন্ন সরকারি অফিসের ছোটবড় অফিসার – এই পর্যন্তই ছিল এই শহরের চিকুরিজীবীদের সংখ্যা। আর ছিলেন কয়েকজন উকিল, জনা তিনেক সরকারি ডাক্তার, কয়েকজন নার্স। আর সব ছোটখাটো ব্যবসায়ী, দোকানদার। কাঁচাপয়সা কামানো কনট্রাক্টরও ছিলেন কয়েকজন। সবাই সবাইকে চিনতেন, কিন্তু মেলামেশা করতেন পদমর্যাদা বুঝে। অফিসাররা সাধারণ চাকরেদের সাথে মিশতেন না। তাদের...
Posts
Showing posts from May, 2025